
অরুন নাথ,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে বিএনপির দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাও সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জীবনবৃওান্ত ও প্রয়োজনীয় তথ্য জমা নেওয়া শুরু হয়।পটিয়া উপজেলা বিএনপির অস্হায়ী কার্যালয়ে প্রার্থীদের তথ্য ও জীবনবৃওান্ত জমা নেন সংলিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। শান্তিরহাট কামাল সেন্টার সংলগ্ন খাজা টাওয়ারের তৃতীয় তলায় স্হাপিত পটিয়া উপজেলা যাচাই-বাছাই কমিটি এ ফরম জমা নিচ্ছেন।
এ কার্যক্রম উপজেলার ১৭ ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের ৬,৭,ও ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও জীবনবৃওান্ত জমা দিতে হবে মর্মে দলীয় ঘোষনার এক সূত্রে জানা যায়।
এরই ধারাবাহিকতা দলীয় ঘোষনার আলোকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়তে চান জিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা যুব বিষয়ক সম্পাদক এবং তরুন সমাজসেবক ছাত্রনেতা কাজী আনিস আহমেদ।
মঙ্গলবার(৬ অক্টোবর) এ কর্মসূচীর প্রথম দিনে বিএনপির চট্টগ্রাম দক্ষিন জেলা ও পটিয়ার যৌথ দলীয় মনোয়ন যাচাই-বাছাই কমিটির তথ্য সংগ্রহ কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে উপস্হিত হয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন পেতে ব্যক্তিগত রাজনৈতিক ও সামাজিক জীবনবৃওান্ত সদয় বিবেচনার জন্য সংগঠনের সংলিষ্ট দায়িত্বপ্রাপ্তদের হাতে জমা দিয়েছেন।
এ সময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো: রেজাউল করিম নেছার,দক্ষিন জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী ও শাহাদাত হোসেন সুমন।
এ বিষয়ে জিরি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন প্রত্যশী কাজী আনিস আহমেদ বলেন, আমি ছাত্র জীবন থেকে সুদীর্ঘ বছর বিএনপি রাজনীতিকে ভালবেসে দলের কঠিন সময়ের মধ্যে চড়াই-উওরায় মোকাবিলা করে নিজেকে রাজনীতির অগ্রভাগে রেখে ইউনিয়ন সংগঠনকে সুসংগঠিত রেখেছিলাম।রাজনীতিতে দলের জন্য জীবনের অনেক মূল্যবান সময় ব্যয় করেছি।যা এখনও ন্যাড়া দেয়।বিএনপির দলীয় সংগঠনে বর্তমান সময়ে ঘরে-বাইরে দলের সুসময়।নিজ প্রাপ্তিতে দলীয় যাচাই-বাছাই
সংলিষ্টদের বিবেচনায় আশা রাখি আমার প্রতি সুনজর থাকবে,এই প্রত্যাশা কামনা করি।
তিনি এ বিষয়ে বিএনপির জেলা,উপজেলা ও জিরি ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রীতি আন্তরিক ভালবাসার মাধ্যমে সৎ,নিষ্টাবান,ন্যায়পরায়ন হয়ে সকল মানুষের সেবা করার সুযোগ দানে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।