শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিন পর বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে শাওলিন কুংফু ও উশু একাডেমির পুনঃউদ্বোধন আনোয়ারায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, চার বঢ়বসায়ীকে লাখ টাকা জরিমানা সাংবাদিক কামাল পারভেজকে হুমকি, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) এর প্রতিবাদ আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশু মৃ’ত্যুর অভিযোগ, পালিয়ে গেল সাঙ্গু ট্রমা জেনারেল হাসপাতালের চিকিৎসক সহ কর্তব্যরতরা আলোচনা সমালোচনায়  বদলি খুলশী থানার ওসি রহিম ফটিকছড়িতে শিক্ষক সমিতির নতুন কমিটি মহিউদ্দিন-সভাপতি, সম্পাদক-আলমগীর পটিয়ায় জিরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোয়ন পেতে জীবনবৃওান্ত জমা দিলেন- কাজী আনিস কলকাতার বড়বাজার জয় মাতাদী কমিটির গীতা ও হনুমান চালিসা পাঠ সিলেটে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

আনোয়ারায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, চার বঢ়বসায়ীকে লাখ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রয় রশিদ না রাখার অপরাধে চার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান চালান উপজেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানে বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে বিনিময় ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেম আলমকে ৪০ হাজার টাকা এবং সাদিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাদিম উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চাতরী চৌমুহনী বাজারে গ্যাস সিলিন্ডারের ক্রয় রশিদ না থাকা এবং বাড়তি দামে বিক্রির অপরাধে জহির স্টোরের স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদ এবং ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহিমকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102