সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবে রাউজানে শতাধিক অসচ্ছল পরিবারের পাশে পূর্ণরাজ ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন ডা: নারায়ন দেবনাথ আনোয়ারায় মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির দায়ে মুদি দোকানিকে  অর্থদণ্ড গোষ্টের ডাঙ্গায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত কলকাতায় আয়োজিত হলো জমিদার বাড়ির পুজোর বৈঠকী আড্ডা রাজ্য সরকারের সেবা সংকল্প অভিযানে ৬৬ নং ওয়ার্ডের কার্যক্রম বরমা বাইনজুরি দরবারে আল্লামা নাদেরুজ্জামান খান (রহ.)-এর ৩৭তম বার্ষিক ওরশ সম্পন্ন স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব আধুনিকায়ন ও বৈচিত্র্যের পথে বিটিভি চট্টগ্রাম

গোষ্টের ডাঙ্গায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর সদরের ২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং ডুয়েল এগ্রো (চাকার বাজার,সদর ,দিনাজপুর)এর সৌজন্যে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অত্র এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দুরে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুব সমাজ। উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রদল-যুবনেতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হোসেন। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ধনীগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ তরিকুল ইসলাম (তোতা),পরিচালনায় ছিলেন অত্র ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোতাহার আলী এবং সদরপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তি কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ মহসিন আলী, নতুন বাজারের হোমিও চিকিৎসক হরলাল রায়, এগ্রি প্লান্টের সত্ত্বাধিকারী মোঃ রকিবুল ইসলাম এবং বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফেরদৌস আলী। স্থানীয় যুব সমাজের উদ্যোগে উক্ত ফুটবল টুর্নামেন্ট এলাকার ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে বেশ প্রশংসা কুরিয়েছে। গোষ্টের ডাঙ্গা সহ আশেপাশের এলাকার বহু জনসাধারণ উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতে দুর -দুরান্ত থেকে এসে সমবেত হন। প্রধান অতিথি জাকির হোসেন আগত জনসাধারণকে ধন্যবাদ জানান এবং এলাকার যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোনিবেশের এই ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102