শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির বর্ণাঢ্য র‍্যালী সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে দুই হাজার রোগী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল কর্ণফুলীর প্রান্তিকা আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী মায়ের শ্যামাপূজা আগামীকাল হাকিমপুর বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই নারীসহ আটক ৩ আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল কর্ণফুলীর প্রান্তিকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার প্রতিভাবান উশু খেলোয়াড় প্রান্তিকা দাশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকে এস পি)-তে ভর্তির সুযোগ পেয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ভর্তির অফার লেটার গ্রহণ করে সে। তার এ অর্জনে কর্ণফুলীর ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

‎নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে উশুর ৪৫ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করে প্রান্তিকা। পরে বিকেএসপির ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয় সে। ৩০৬ জন প্রশিক্ষণার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জনের তালিকায় স্থান করে নেয় প্রান্তিকা।

আবদুল জলিল চৌধুরী স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ার সময় কোচ জাবেদুল ইসলামের আয়োজিত বিনামূল্যের প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে তার উশুতে হাতেখড়ি। ছয় মাসের নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে সে।

‎কোচ জাবেদুল ইসলাম বলেন, প্রান্তিকার এই অর্জন আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমি শুধু তাকে পথ দেখিয়েছি, সাফল্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে সে নিজেই। আমার স্বপ্ন, কর্ণফুলী থেকে আরও অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে।

‎উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরুদ্দিন সবুজ বলেন, প্রান্তিকার এই অর্জন কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, প্রান্তিকার এ অর্জন উপজেলার জন্য অত্যন্ত গর্বের। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। পাশাপাশি তরুণ প্রতিভাদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

প্রান্তিকার এ সাফল্যে পরিবার, শিক্ষক, কোচ ও ক্রীড়াপ্রেমীরা আনন্দ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, বিকেএসপির প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে সে।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102