রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুকের আয়োজন লংগদুতে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আনোয়ারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের হোসেন বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মনোয়ারা বেগম আনোয়ারার চাতুরী ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকার মৃত হোসেন কন্ট্রাক্টরের স্ত্রী। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন ছেলেই প্রবাসী এবং দুই মেয়ের বিয়ে হয়েছে। মেঝো ছেলে সম্প্রতি বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মনোয়ারা বেগম ওই বাসায় একাই ছিলেন বলে জানা গেছে।

‎পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে ছেলে মাকে দেখতে বাসায় এসে তাঁকে খুঁজে পাননি। পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় ফ্যানের সিলিংয়ের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় মনোয়ারা বেগমকে দেখতে পান। পরে তাঁকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, রাতে ওই নারীকে তাঁর ছেলে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ নিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার |

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102