
প্রথম ডেক্স
রোটারি বেসিক এডুকেশন ও লিটারেসি মাস উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে আকবর শাহ থানাধীন ফিরোজ শাহ কলোনিতে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল হক এর সভাপতিত্বে রোটারি লিটারেসি স্কুলের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে গত শনিবার রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিয়াকত আলী চৌধুরী, খুরশিদ আলম, শরীফুর রহমান, আনোয়ারুল কবির চৌধুরী, কামরুন নাহার, ক্লাব সেক্রেটারি নয়ন শীল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদা রহমান, পরিচালক, ফিরোজশাহ কিন্ডারগার্টেন স্কুল, মো: শামীম, প্রধান শিক্ষক এবং লিটারেসি স্কুল টিচার রাহেলা বেগম।
অনুষ্ঠানে বক্তারা দুস্থ, অসহায় ও পথশিশুদের স্বাক্ষরতার হার বৃদ্ধি ও উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন দিক নির্দেশনা ও সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বক্তারা আরও বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাক্ষর জ্ঞান ও শিক্ষার অধিকার নিশ্চিত করা গেলেই কেবল সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। এই উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ- সুশৃঙ্খল ও সমান সুযোগভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।