সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সেমিনার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত খিলগাঁওয়ে জমকালো আয়োজনে প্রো এক্স সিগনেচারের যাত্রা রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন সামি আনোয়ারায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটের গোলাপগঞ্জ দক্ষিণ ভাগ সাজিদ আলী ইরশাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন মেধা আছে, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষা: বাণিজ্যমন্ত্রী

সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন সামি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

মিডিয়া অঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছেন মো. সাব্বির মোস্তফা সামি। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সিনেমা, নাটক, OVC, TVC এবং বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ফটোশুটে কাজ করছেন তিনি।
কাস্টিং ডিরেক্টর প্রান্ত ভাইয়ের মাধ্যমে মিডিয়ায় বিভিন্ন কাজের সুযোগ পান সামি। তার কাস্টিংয়ের মাধ্যমে নাটক, OVC ও TVC-এর পাশাপাশি আড়ংয়ের ফটোশুটেও কাজ করেছেন তিনি।
সিনেমাতেও রয়েছে সামির কাজের অভিজ্ঞতা। ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় কাজ করার পাশাপাশি ‘কাউন্টার অ্যাটাক’ সিনেমায় DB চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মিডিয়ায় নিজের কাজের পরিধি ধীরে ধীরে বাড়িয়ে চলেছেন সামি। ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে দর্শকদের কাছে নিজের পরিচিতি তৈরি করতে চান তিনি।
সামি বলেন, “মিডিয়ায় কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। প্রান্ত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, আমাকে বিভিন্ন ভালো প্রজেক্টে কাজের সুযোগ দেওয়ার জন্য। সামনে আরও ভালো চরিত্র ও ভালো কাজের মাধ্যমে দর্শকদের কাছে নিজেকে তুলে ধরতে চাই। সবার দোয়া ও ভালোবাসা চাই।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102