বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ ইনার হুইল ডিস্ট্রিক্টের ৫০ বর্ষপূর্তিতে ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী-রিচা শর্মা আনোয়ারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়পুরে রাশেদুল ইসলাম ও বদরুল হক চৌধুরী নেতৃত্বে মিছিল বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন সাংবাদিক উৎফল বড়ুয়া

আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে “শ্রীশ্রী গৌরীশংকর যোগাশ্রমে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা পশ্চিম নাথপাড়ায় এই চুরির ঘটনা ঘটে।

এদিন একই এলাকার সারদা চরণ নাথ (বৈদ্যের বাড়ী)র শ্রীশ্রী চন্ডী মণ্ডপেও চুরির ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে গৌরীশংকর যোগাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ নাথ বলেন, মঙ্গলবার আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা যোগাশ্রমে প্রবেশ করে দুটি দানবাক্স ভেঙে আনুমানিক ৪০ হাজার টাকা ও পূজার কাজে ব্যবহৃত কাঁসার সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এদি রাতে আমাদের সারদা চরণ নাথ (বৈদ্যের বাড়ী)র শ্রীশ্রী চন্ডী মণ্ডপেও চুরির ঘটনা ঘটে।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে, এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102