
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন সম্পন্ন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪.৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।উক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লেখক, কবি,সাহিত্যিকগণ।কবিতা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন কবি ইশরাখ জাহান জেলি, কবি বাছিত ইবনে হাবিব,কবি ও গবেষক মামুন সুলতান।কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কবি,লেখক, সাংবাদিক ও সংগঠক মোঃ আমীর হোসেন সোহাগ,কবি কাউসার আরা বিথী,কবি রেজিয়া সুলতানা,কবি কানিজ আমিনা,কুবেদ বখত চৌঃ রুবেল,তরুণ কবি অমিত মামুন,কবি শিপারা শিপা,কবি কামাল আহমেদ,তরুণ কবি জহুর মুমিন,লবিদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন স্হান থেকে আগত নবীন প্রবীণ কবি ও লেখক। সন্ধ্যা ৭ টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।আলোচনা সভায় পাঠাগার সম্পাদক কবি নাজমুল আনসারীর সঞ্চালনায় ও কবি অধ্যক্ষ মাসউদ খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর,কবি ও বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী,কেমুসাস এর সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেটের ডাক পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জোবায়ের,কেমুসাস এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি ও আলোচক এডভোকেট আব্দুল মুকিত অপি,কবি ও বিশ্ব বাংলা সাহিত্যের সভাপতি মুহিত চৌধুরী,কবি ও ছড়াকার মোয়াজ্জেম আফসার,কবি ও উপস্থাপক ইশরাখ জাহান জেলি,সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম, কবি ও গবেষক তৈয়ব কামাল,কবি বাছিত ইবনে হাবিব, কবি ও গবেষক শামসির হারুনুর রশীদ,ডাঃ মোস্তফা শাহজাহান চৌধুরী,লেখক ও গবেষক আহমেদ মাহবুব ফেরদৌসী,সৈয়দ রেজাউল হক সহ অসংখ্য লেখক, কবি ও গুণীজন।আলোচনা শেষে বিজয়ী কবি,লেখক ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ সহ পাঁচজনকে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।