মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
‎ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এমপি সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় অনুষ্ঠিত মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারা উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়-এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
‎উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই এসব অপচেষ্টার মোকাবিলা করা হবে। দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
‎কর্মসূচিতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ নুর, মোহাম্মদ রাশেদুল ইসলাম, ইসমাইল আহাদ সুমন, এমএ খালেদ,  তানজিম উদ্দিন চৌধুরী পাপন থানা যুবদলের সদস্য নাসির, মান্নান, রাশেদ, রহিম, সিরাজ নাজিম, জয়নাল, জিয়া, হাকিম, সুমন, সালেহ ও মুবিন উপস্থিত ছিলেন।
‎ এ ছাড়া থানা ও ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102