শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি হলেন হরিপদ চৌধুরী বাবুল আনোয়ারায় বিক্রিত জমি পুনরায় জবরদখল করার পাঁয়তারার অভিযোগ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দিনভর নানা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ ( বাগীশিপ) আনোয়ারা উপজেলা শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‎ ‘গীতার উদার মানবীয় আদর্শ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে’-গীতাধ্বনি-তে চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আনোয়ারার খিলপাড়া গ্রামের যুবক অনিক ভৌমিক এর পাশে সুশীল ধর চান্দুঁ বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠিত, এডভোকেট প্রদীপ চৌধুরী সভাপতি, লায়ন সুমন চক্রবর্তী সম্পাদক স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন

আনোয়ারায় আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ ক্রীড়াঙ্গনের আধুনিক রূপকার, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ারায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মডেল মসজিদে আনোয়ারা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং সদস্য শাহরিয়া ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আরমান হোসেন।

এ সময় উপজেলা ছাত্রদল নেতা ইশফাক হোসেন শিহাব, এরশাদ শিকদার, মহিউদ্দিন, রহিম, হুমায়ুন, করিম, হেলাল,শাহেদ,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি জিহান, শেখ আবদুল্লাহ ,মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাইদ, প্রচার সম্পাদক ইমরান হোসেন, বরমা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাকিবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকোর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্যও বিশেষ দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102