বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

আনোয়ারায় ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা, তদন্তের নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বিরুদ্ধে চাঁদা দাবি ও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী স্থানীয় বাসিন্দা মো. ওমর। তিনি চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ অভিযোগটি তদন্তের নির্দেশ দেন।

এজাহারে বলা হয়, স্থানীয় মো. সোলায়মানের নির্মাণাধীন ভবনের কাজে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি ও পাইপলাইন স্থাপনে বাধা দিয়ে আসছিলেন অভিযুক্ত ইউপি সদস্য। এ নিয়ে গত ২৪ জুলাই বাদীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ২৮ জুলাই প্রতিবেশীর কাছ থেকে ধার নেওয়া ২ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে বাদীর গতিরোধ করে অভিযুক্ত ও তার সহযোগীরা জোরপূর্বক ওই টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী অভিযোগ করেন, অভিযুক্ত বিভিন্ন সময় ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করেন এবং সেই প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানি করে আসছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দীন বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে এবং আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “এবিষয়ে এখনো কিছু জানিনা, হয়তো আদালতের নির্দেশনা এখনো থানায় আসেনি।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102