মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি কলকাতায় প্রথমবার ৫১ জন বৈদিক পণ্ডিতের দ্বারা মহালক্ষ্মী বৈদিক মন্ত্র যজ্ঞ ও পূজা পাঠ সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা

কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

কুয়েতের ফাহাহিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং, ফাহাহিলস্থ ১ নম্বর মার্কাজে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটির আওতাধীন ফাহাহিল শাখার ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাহাহিল শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং আনজুমানে খোদ্দামুল মুসলিমীন কুয়েত শাখার সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সোহাগ আল-কাদেরী।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস এম মহসিন কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ দিদারুল ইসলাম, সভাপতি—হিজিল শাখা ও সদস্য সচিব—গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটি।

এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি হিজিল শাখার জনাব আব্দুর রহিম, জনাব বার ও জনাব আসিফ সাহেবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর জীবনাদর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

এ সময় মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে নসিহতমূলক আলোচনা করা হয় এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও প্রবাসী বাংলাদেশিদের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে মিলাদ-কিয়াম ও দোয়া-মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102