বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

মুন্না- জোবাইরুল এর নেতৃত্বে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

‎‎সোমবার (১০ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত অনুমোদনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

‎অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে লায়ন এ এম মুনা চৌধুরীকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার শামসুল আলমকে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, জয়মল আবেদীন কায়সার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম।

‎এ ছাড়া জোবাইরুল আলম মানিককে সদস্যসচিব, মো. মুশফিকুর রহমান চৌধুরী শিফাতকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং মাওলানা আনাস মাহমুদসহ কয়েকজনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

‎‎দলীয় চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত এ কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102