বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী কংগ্রেস কার্যালয়ে চিন্তামনি স্মরণে ১০০০ গরীবদের খাদ্য,বস্তু ও ছাতা বিতরণ সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার প্রত্যুষা সিংহ ভবিষ্যতে ডাক্তার হতে চাই ফটিকছড়িতে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ভারতের স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯ তম আত্ম বলিদান দিবস উদযাপন চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ চাতরীতে বিভিন্ন মানবিক সহায়তা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির রানা নাচ ও অভিনয়ে সমান দাপট, এগিয়ে চলেছেন জয়িতা রশীদ আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ কুমিল্লা সভায় কুমিল্লা জেলা পুলিশের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফগণ তাদের পেশাগত সমস্যা, কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং কল্যাণসংক্রান্ত বিষয়াদি ডিআইজি মহোদয়ের নিকট উপস্থাপন করেন। তিনি উপস্থাপিত বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যৌক্তিক সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মহোদয় জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার লক্ষ্যে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স ও ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, অনাকাঙ্ক্ষিত আচরণ পরিহার এবং নৈতিকতা, সদাচরণ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102