বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের ইন্তেকালে শোকের ছায়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

‎আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন খাঁন মিল্টন (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকালমৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।

‎মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, ফরিদ উদ্দিন খাঁন মিল্টন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী সহযোদ্ধাকে হারালো, এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের মরহু বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102