শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

কলকাতার নলিনী গুহ সভাগৃহে নৃত্য,সুর,সংস্কৃতির বন্ধনে”ছন্দে ও আনন্দে”

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

শিল্প,সৌন্দর্য ও সংস্কৃতির এক অনন্য “ছন্দে ও আনন্দে”র সাংস্কৃতিক সন্ধ্যা ২রা জুলাই রবিবার ২০২৬ সন্ধ্যায় কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছন্দে ও আনন্দের প্রাণ প্রতিমা রত্না দাস এর শুভ উদ্বোধনী সংগীতের‌ পর একের পর এক মনোমুগ্ধকর সঙ্গীত, কবিতা,নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। বর্ষা ও স্বদেশ ভিত্তিক ভিন্ন ভিন্ন পরিবেশনার অপূর্ব সমন্বয়ে শিল্পীরা তাঁদের অসাধারণ দক্ষতার পরিচয় দেন। প্রতিটি পরিবেশনাই দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে। বিশিষ্ট অতিথিরা তাঁদের বক্তব্যে শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের আন্তরিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। সর্বোপরি, শুধুমাত্র একটি বিষয় ভিত্তিক বর্ষা ও স্বদেশ অনুষ্ঠান নয় বরং শিল্প,সংস্কৃতি,সৌহার্দ্য ও সৃজনশীলতার মেলবন্ধনে এক অপূর্ব উৎসবে পরিণত হয়।নৃত্য,গীত ও বাদ্যের অনবদ্য পরিবেশনা এবং দর্শকদের আন্তরিক ভালোবাসায় প্রেক্ষাগৃহ এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102