শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই : সরওয়ার জামাল নিজাম এমপি প্রতিটি হৃদ্‌স্পন্দন হোক সুস্থ ও শক্তিশালী: মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ায় হৃদ্‌স্বাস্থ্য সম্মেলন বলিউড স্টাইলে বার্থডে করলেন মডেল মৌ রহমান চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ

আকর্ষনীয় বেতনের প্রলোভনে চায়না ইকোনমিক জোনে নিয়োগ বিজ্ঞপ্তি দিল প্রতারক চক্র

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম ) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’-এর নামে একটি কথিত নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া।

‎বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে নিয়োগের কথা উল্লেখ করে আকর্ষণীয় বেতন কাঠামো প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি একটি মোবাইল নম্বর (+৮৮০ ১৩৫০-২৯৬৩৭৪) দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে, যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কিংবা সংশ্লিষ্ট কোনো অনুমোদিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

‎স্থানীয়দের অভিযোগ, চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে প্রতারণার উদ্দেশ্যে এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে। বিশেষ করে উচ্চ বেতন ও একাধিক পদ দেখিয়ে সাধারণ মানুষকে সহজেই প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে।

‎এদিকে, বিজ্ঞপ্তিতে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এছাড়া চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রতিনিধি হিসেবে পরিচিত শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‎সচেতন মহল বলছে, দেশে সাম্প্রতিক সময়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102