
—তরুণ বিশ্বাস,কলকাতা–
– কলকাতার টালিগঞ্জ মুর এভিনিউ বৌদ্ধ সমিতি পরিচালিত টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধবিহারে ৮ আগষ্ট শনিবার ২০২৬ পরম শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে প্রয়াত কল্যাণমিত্রা স্বর্গীয় সবিতা দাস রেণুদি এবং ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়ার্ল্ড অর্গানাই জেশনের সভাপতি স্বর্গীয় শ্যামলেন্দু বড়ুয়া শ্যামলদা এর স্মরণে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও পুণ্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধবিহারের অন্যতম কল্যাণমিত্রা এবং ড. অরুণজ্যোতি ভিক্ষুর ছাত্রজীবনের অন্যতম স্নেহধন্য শিষ্য ও শুভানুধ্যায়ী ছিলেন প্রয়াত সবিতা দাস রেণুদি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর ও প্রয়াত শ্যামলদার পরলৌকিক শান্তি ও নির্বাণসুখ কামনায় এই পুণ্যানুষ্ঠানে আয়োজন করা হয়।অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী সংঘদান, অষ্টপরিষ্কার দান,বুদ্ধপূজা ও পুণ্যদান সম্পন্ন হয়।পাশাপাশি আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সনাতন ধর্মের মহারাজগণ উপস্থিত থেকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও প্রার্থনার মাধ্যমে প্রয়াত দুজনের পরলৌকিক শান্তি কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় সংঘরাজ দিকপাল মহাথের,বাংলাদেশ থেকে সন্মানিত অতিথি এম.প্রজ্ঞামিত্র ভিক্ষু,ভদন্ত বিশ্বজিৎ ভিক্ষু এব অগ্রলংকার ভিক্ষু,সনাতন ধর্মের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বামী অচ্চ্যুতানন্দ মহারাজ বেদান্ত সোসাইটিস্বামী ভাস্কর মহারাজ মহানির্বাণ মঠ, রাসবিহারী এবং স্বামী তন্ত্রবেদানন্দ মহারাজ মাতৃমন্দির। বিশেষ অতিথি ছিলেন দুবাই থেকে আগত রতন বড়ুয়া,ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সহ-সভাপতি অসীম বডুয়া,কোষাধ্যক্ষ সঞ্জয় বড়ুয়া,টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধবিহারের প্রধান উপদেষ্টা অরবিন্দ বড়ুয়া এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কাউন্সিলের সভাপতি সুকুমার দাস-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সমাজের নানা পেশার মানুষ অংশ গ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে প্রয়াত দুই মহানুভব ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুণ্য কর্মের মাধ্যমে তাঁদের পারলৌকিক শান্তি ও নির্বাণসুখ কামনা করা হয়। বর্ষাকালকে সামনে রেখে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ছাতা উপহার প্রদান করা হয়। একই সঙ্গে প্রায় দুই শতাধিক মানুষের জন্য অন্নভোজনের ব্যবস্থা করা হয়।মানবসেবা ও পুণ্যদানের এই কর্মসূচির মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আজকের এই পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয় রেণুদি ও তাঁর পরিবারের পক্ষ থেকে, ড.অরুণজ্যোতি ভিক্ষুর নেতৃত্বে এবং টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সহযোগিতায়। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে বিশেষ ভাবে সহযোগিতা করার জন্য আন্না দাস এবং মতী চম্পা দাশগুপ্ত-সহ সংশ্লিষ্ট সকল সেবাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। টালিগঞ্জ ম্যূর এভিনিউ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।ধর্ম,বর্ণ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে বৌদ্ধ ও সনাতন ধর্মীয় ভাব ধারার সমন্বয়ে অনুষ্ঠিত আজকের এই কর্মসূচি সম্প্রীতি, মানবতাপারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বর্গীয় সবিতা দাস রেণুদিও স্বর্গীয় শ্রী শ্যামলেন্দু বড়ুয়ার পুণ্যাত্মার পারলৌকিক শান্তি, কল্যাণ ও নির্বাণসুখ কামনা করা হয়।