সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে লায়ন হেলাল উদ্দিন শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলো পরিদর্শন ও  আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার লাগাম টানবে কে? সজিবের মৃত্যুর ঘটনায় মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ হিলিতে ওয়ারেন্টভুক্ত ২ জন এবং বিজিবি কর্তৃক মাদকদ্রব্যসহ আটক ৪ জনকে  আদালতে পাঠিয়েছে পুলিশ আনোয়ারায় নারী ‘স্প্রে পার্টি’র কবলে যুবক, খোয়ালেন লাখ টাকা প্রধানমন্ত্রীর পক্ষে সনাতনী সম্প্রদায়ের মাঝে শারদীয় উপহার সামগ্রী তুলে দিলেন সাংসদ নিজাম লংগদুতে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ব্যাটালিয়ন অধিনায়ক গাদ্দাফি” আনোয়ারা সদরে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকাশ সরকার এর শুভেচ্ছা ব্যানার ছেঁড়ার অভিযোগ কর্ণফুলীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে শারদীয় উপহার বিতরণ করলেন সাংসদ নিজাম

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জামালের মৃত্যু, শোকের ছায়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে জামাল হোসেন (৪৯) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

‎শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

‎‎নিহত জামাল হোসেন ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

‎স্থানীয়রা জানায়, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন লাগে। এ সময় জামাল নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎‎স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালের ১ মেয়ে ও দুই ছেলে আছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102