বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

আনোয়ারায় লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর, ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার ০১ নং বৈরাগ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আক্কল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলী আহমদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার বসতঘরে হামলা চালায়। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয়।

হামলায় আলী আহমদ ( ৬৫), আমির আহমদ( ৬৫) ও নুর বেগম(৫০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় দায়ের করা অভিযোগে অভিযুক্তরা হলেন— মোঃ জামাল (৩২), মোঃ রহিম (৩৮), মোঃ বেলাল (৩৫), মোঃ কামাল (৪০), দিল মুহাম্মদ (৩০), মোঃ রফিক (৪৫), মোঃ ইউসুফ (৪২), মোঃ ইসমাঈল (৪০), মোঃ জাহাঙ্গীর (৬৭) ও মোঃ আওয়াল (৪৫)। তাদের সবার বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102