মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়বাজার তারকেশ্বর মিশ্রা সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির আনোয়ারায় লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর, ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ আনোয়ারায় মোবাইল কোর্ট এর অভিযানে ১১ হাজার টাকা জরিমানা আদায় কলকাতায় জনতা দল ইউনাইটেড ৮৫তম বর্ষপূর্তি উদযাপন – টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে স্বর্গীয় সবিতা দাস ও স্বর্গীয় শ্যামলেন্দু বড়ুয়া স্মরণে পুণ্যদান অনুষ্ঠান ধোপাছড়ির ছয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বাহরাইনে গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদের বর্ষপূর্তি, নতুন গ্লোবাল কমিটি ঘোষণা সচেতনতাই সুরক্ষা,নিয়ম মানলেই নিরাপদ সড়ক গোবরডাঙায় পথ নিরাপত্তার বার্তা সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সিলেটে মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের স্মারকলিপি

ধোপাছড়ির ছয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক আব্দুর রহমান ধোপাছড়ি ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীমউদ্দীন আহমেদ-এর দেওয়া শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও পশ্চিম ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মংলার মুখ উত্তর ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শামুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিড়িংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।
শিক্ষা সামগ্রী হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব আলম শাওন ভূঁইয়া, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম, ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য মুজিবুল হক খোকা, ইউপি সদস্য জয়নাল, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সদস‍্য ওসমান হারুন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102