সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব আধুনিকায়ন ও বৈচিত্র্যের পথে বিটিভি চট্টগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত বরমা ইউনিয়নে ভোটের হাওয়া: ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত মানবতার সেবায় ব্রত নিয়েছেন Baby Flower Foundation এর free হেলথ ক্যাম্প কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

‎​আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনে চট্টগ্রাম জেলা পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।

‎​চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে সভায় আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ সেফাউল হোসেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া আজান ও নামাজের সময় মাইক ব্যবহারে সতর্কতা অবলম্বন, গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠনের আহ্বান জানানো হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন নিজের হাতে না নিয়ে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করে জেলা পুলিশ।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102