সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব আধুনিকায়ন ও বৈচিত্র্যের পথে বিটিভি চট্টগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত বরমা ইউনিয়নে ভোটের হাওয়া: ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত মানবতার সেবায় ব্রত নিয়েছেন Baby Flower Foundation এর free হেলথ ক্যাম্প কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

বাংলার নব অতীশ মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র স্বপ্ন ও সাধনার সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত রাউজান উপজেলার পূর্বগুজরা হোয়ারাপাড়া গ্রামের ঐতিহাসিক সুদর্শন মহাবিহারে প্রবারণা পূর্ণিমা, দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আয়োজনের প্রস্তুতিমূলক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সুদর্শন মহাবিহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ও বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অভিভাবক ভদন্ত সুমিত্তানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের।
সভায় সর্বসম্মতিক্রমে ডা. অনিল কান্তি বড়ুয়াকে সভাপতি, স্বপন বড়ুয়াকে কার্যকরী সভাপতি, লায়ন উজ্জল কান্তি বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং সুশীল বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট প্রবারণা পূর্ণিমা, দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ উদযাপন পরিষদ গঠন করা হয়।পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ: প্রধান সমন্বয়কারী সুভাষ চন্দ্র বড়ুয়া, সমন্বয়কারী যথাক্রমে তপন কান্তি বড়ুয়া, সঞ্চয়ন বড়ুয়া, রনজিত বড়ুয়া, নয়ন বড়ুয়া ও মুকুল বড়ুয়া। যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু ও রাসেল বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক যথাক্রমে নয়ন বড়ুয়া, শিবলু বড়ুয়া, মনোতোষ বড়ুয়া ও রনি বড়ুয়া। প্রকাশনা চেয়ারম্যান বিপ্লব বড়ুয়া বটু, প্রকাশনা সম্পাদক বীর উত্তম বড়ুয়া, প্রচার চেয়ারম্যান সজল বড়ুয়া এবং প্রচার সম্পাদক বিপর্সী বড়ুয়া প্রমূখ।
সভায় উপস্থিত গ্রামবাসী ও নবগঠিত উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঐতিহাসিক সুদর্শন মহাবিহারের ধর্মীয় ঐতিহ্য ও মর্যাদাকে সমুন্নত রেখে এবারের আয়োজনকে সুন্দর, সুশৃঙ্খল ও সর্বজনীনভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জানানো হয়, আগামী ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ২১ নভেম্বর দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102