
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের বিলপুর গ্রামের সঞ্জয় শুক্ল দাশ একটি জটিল রোগে আক্রান্ত হয়ে মানবতার জীবনযাপনের খবর পেয়ে তার চিকিৎসার জন্য পাশে এসে দাড়িয়েছেন সমাজসেবক, মানবিক ব্যক্তিত্ব এবং সদরের অন্যতম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল ধর চান্দু।
আজ মঙ্গলবার দুপুরে (১১ আগস্ট ) তিনি জটিল রোগে আক্রান্ত সন্জয় দাশের সাথে দেখা করে তার সকল বিষয়ে অবগত হয়ে তার চিকিৎসার ব্যাপারে নগদ টাকা সহায়তা করেন।
সন্জয় শুক্ল দাশ ৭ নং সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর বিলপুর মৃত চিন্তাহরণ দাশের ছেলে। তিনি পেশায় ধোপার কাজে নিয়জিত। প্রায় এক বছর ধরে এক জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি বহু চিকিৎসা করেও সুস্থ না হয়ে মানবতর জীবনযাপন করছেন। বর্তমানে তার এই জটিল রোগের দ্রুত চিকিৎসা না করলে তার বাম পা টি কেটে ফেলা ছাড়া আর কোন বিকল্প নেই। এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে বিভিন্ন মানবিক কিছু মানুষ ও সংগঠন তার চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছেন। সবার সহযোগিতায় তিনি হয়তো এই জটিল রোগ থেকে আরগ্য লাভ করবেন। তারই চিকিৎসা সহযোগিতার অংশ হিসেবে সুশীল ধর চান্দু তার পাশে এসে দাড়িয়েছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, শিক্ষক কানু দত্ত, নিপ্পন শীল,শুভ ধর প্রমুখ।