শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘গীতার উদার মানবীয় আদর্শ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে’-গীতাধ্বনি-তে চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আনোয়ারার খিলপাড়া গ্রামের যুবক অনিক ভৌমিক এর পাশে সুশীল ধর চান্দুঁ বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠিত, এডভোকেট প্রদীপ চৌধুরী সভাপতি, লায়ন সুমন চক্রবর্তী সম্পাদক স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ

মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আনোয়ারার খিলপাড়া গ্রামের যুবক অনিক ভৌমিক এর পাশে সুশীল ধর চান্দুঁ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আনোয়ারার খিলপাড়া গ্রামের যুবক অনিক ভৌমিককে হাসপাতালে দেখতে গেলেন উপজেলার ৭ নং সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সুশীল ধর (চান্দু)। তিনি আজ বিকেলে নগরের ওআর নিজাম রোডস্থ রয়েল হাসপাতালে দূর্ঘটনায় আহত অনিকের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করেন। গত ৭ আগস্ট রাতে এক মারাত্মক মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয় অনিক। অনিক ভৌমিক আনোয়ারা সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের তপন ভৌমিক ও শিক্তা ভৌমিক এর সন্তান।

‎‎চিকিৎসাধীন অনিক ভৌমিককে হাসপাতালে দেখতে গিয়ে সুশীল ধর চান্দু বলেন, সমাজে এখন যারা বিত্তশালী তাদের অধিকাংশই এখন মানবতাকে ভূলতে বসেছে। কিন্তু আমরা যারা এখনো এই মানবতা, মানুষের পাশে দাঁড়ানোকে পবিত্র দায়িত্ব মনে করি তারা এরকম বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করাকে মানবিক দায়িত্ব বলে মনে করি। তাই মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত অনিকের চিকিৎসার খবরাখবর নিতে এসেছি। আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করছি, অনিক যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার মা-বাবা এবং আমাদের মাঝে ফিরে আসে।

‎এসময় উপস্থিত ছিলেন রিপন দেব, রুবেল চৌধুরী,রিমন শীল,উজ্জ্বল আইচ,শুভ ধর,তপন দে প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102