শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি হলেন হরিপদ চৌধুরী বাবুল আনোয়ারায় বিক্রিত জমি পুনরায় জবরদখল করার পাঁয়তারার অভিযোগ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দিনভর নানা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ ( বাগীশিপ) আনোয়ারা উপজেলা শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‎ ‘গীতার উদার মানবীয় আদর্শ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে’-গীতাধ্বনি-তে চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আনোয়ারার খিলপাড়া গ্রামের যুবক অনিক ভৌমিক এর পাশে সুশীল ধর চান্দুঁ বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠিত, এডভোকেট প্রদীপ চৌধুরী সভাপতি, লায়ন সুমন চক্রবর্তী সম্পাদক স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায়

বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি হলেন হরিপদ চৌধুরী বাবুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

‎বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে। আর এতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সনাতনী সংগঠক আনোয়ারার কৃতি সন্তান হরিপদ চৌধুরী বাবুল।

‎শুক্রবার ( ১৪ আগস্ট )  বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিউট হলে অনুষ্ঠিত সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার সদ্য ঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতিও ছিলেন।

‎তাছাড়া তিনি সনাতনী বিভিন্ন সংগঠনের দায়িত্বে নিয়োজিত আছেন।

‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডঃ রাজিব চক্রবর্তী, উপদেষ্টা তাপস হোড়, সভাপতি  কল্লোল হাজরা, সিনিয়র সহ-সভাপতি  গনেশ সাহা, সাধারণ সম্পাদক রঘুপতি সেন, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত মন্ডল, ত্রাণ বিষয়ক সম্পাদক নির্মল সাহা, সহ মহিলা সম্পাদক জুবলী ভট্টাচার্য, কার্যকরী সদস্যা ইতিমা মন্ডল সহ সংগঠন এর অনান্য নেতৃবৃন্দরা।

‎‎বিশ্ব হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটি চট্টগ্রামে জেলার নবনির্বাচিত সহ সভাপতি হরিপদ চৌধুরী বাবুল বলেন,এই সংগঠন বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আজ চট্টগ্রামে এই সংগঠন এর চট্টগ্রাম জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। আমাকে সহ সভাপতি নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর চট্টগ্রাম জেলা কমিটির দায়িত্ব যাদের উপর ন্যাস্ত করা হয়েছে তারা এক একজন দক্ষ সংগঠক। আমাদের সকলের নেতৃত্বে অতীতের মতো চট্টগ্রাম জেলার সনাতনীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং হিন্দু ধর্মাবলম্বীদের যেকোন বিপদ আপদে তাদের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102