বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে অভিযান, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কাঁটা হবে ” বিদ্রোহী প্রার্থী  “ চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ

কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে কর্নফুলী উপজেলা চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত।

বুধবার ( ২ সেপ্টেম্বর )  এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

‎বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত হয়ে বৃক্ষ রোপন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

‎এসময় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে আজকের এই বৃক্ষ রোপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষ রোপনের যে টার্গেট রয়েছে সেটির কাজ অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে।

‎দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়িত্ব পালনও জরুরি। বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

‎এসময় দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102