বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে অভিযান, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কাঁটা হবে ” বিদ্রোহী প্রার্থী  “ চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ

আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে অভিযান, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে মোবাইল কোর্ট  অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট

‎অভিযান পরিচালনা করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

‎আজ বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর  )  সকালে উপজেলার তৈলারদ্বীপ পুরাতন ফেরীঘাট এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান চলাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মোঃ ইউনুছ (২৬) , হযরত আলী ( ৩৫) এবং মোঃ সাইফুল (২২) নামের ৩ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ (একশত) টাকা অর্থদন্ড এবং ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

‎জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আনোয়ারা উপজেলায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102