বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন সাংবাদিক উৎফল বড়ুয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডব্লিউএফবিওয়াই) ও বিশ্ব বৌদ্ধ সংহতি সংঘের (ডব্লিউএবি) আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ), জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় বাবৌযুপ সিলেট অঞ্চলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক উৎফল বড়ুয়া-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ কক্সবাজারের আলিগ্রো সুইটে অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ১২৮তম অধিবেশনে পূর্ববর্তী সভার সিদ্ধান্তের আলোকে জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড-এর প্রস্তাবনায় এবং উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে উৎফল বড়ুয়াকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়।
উৎফল বড়ুয়া একজন মানবিক, সামাজিক ও নিবেদিতপ্রাণ সংগঠক। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সিলেট অঞ্চল প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। নতুন দায়িত্বে তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

অধিবেশনের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। যুবনেতা সুমন বড়ুয়া বাপ্পীর উপস্থাপনায় ও বান্দরবান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুগতপ্রিয় বড়ুয়ার পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করার মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। এতে সম্পাদকীয় ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। এতে বক্তব্য রাখেন-ভাইস চেয়ারম্যান উদয়ন বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু ,বান্দরবান শাখার সভাপতি সুচিত্রা তংচঙ্গা,ভাইস চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, নেতা রাহুলপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, করআইনজীবি বুলবুল বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া, উখিয়া শাখার উপদেষ্টা অমৃত বড়ুয়া। অঞ্চল ও শাখার প্রতিবেদন পাঠ করেন- রাঙ্গামাটি শাখার সাধারণ সম্পাদক আশিষ বড়ুয়া, ঊখিয়া শাখার সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, বান্দরবান শাখার হিতেষময় বড়ুয়া,চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, চন্দনাইশ শাখার আহবায়ক বিবেকানন্দ বড়ুয়া, বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া কক্সবাজার শাখার সভাপতি শিপন বড়ুয়া, রামু শাখার অর্থ সম্পাদক জয় বড়ুয়া প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102