বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ ইনার হুইল ডিস্ট্রিক্টের ৫০ বর্ষপূর্তিতে ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী-রিচা শর্মা আনোয়ারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়পুরে রাশেদুল ইসলাম ও বদরুল হক চৌধুরী নেতৃত্বে মিছিল বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন সাংবাদিক উৎফল বড়ুয়া

চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার একটি ভূমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সলিমুল্লাহর দেওয়া বক্তব্য ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নুরুল হাকিম। বুধবার (২সেপ্টেম্বর) বিকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সলিমুল্লাহর বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রনোদিত ও মানহানিকর’ বলে দাবি করে লিখিত বক্তব্য দেন নুরুল হাকিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর মোহাম্মদ সলিমুল্লাহ একটি সংবাদ সম্মেলন করেন, যার বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদ সম্মেলনে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এসব অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। প্রতিবাদ লিপিতে দাবি করা হয়, বিরোধপূর্ণ ভূমিটির পূর্ব মালিক ছিলেন সলিমুল্লাহর বাবা মরহুম ইউনুছ। তিনি জীবিত থাকাকালীন সময়ে সাব-রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ওই ভূমি তাদের কাছে বিক্রি করেন এবং দখলও হস্তান্তর করেন। বর্তমানে তারা ওই ভূমি ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন নুরুল হাকিম। এদিকে পশ্চিম এলাহাবাদ মৌজার ওই ভূমির নামজারি নিয়ে উপজেলা ভূমি অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ গ্রহণের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবাদলিপিতে দাবি করা হয়। নুরুল হাকিম আরো বলেন, সংশ্লিষ্ট ভূমির নামজারি আইনগত প্রক্রিয়া ও প্রচলিত নিয়ম অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ও বক্তব্যের মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এধরনের অপপ্রচারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের প্রতি প্রকৃত তথ্য অনুসন্ধান করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান নুরুল হাকিম। সংবাদ সম্মেলনে তার পরিবারের অন্যান্য সদস‍্যরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102