বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের উপর হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

অরুণ নাথ- পটিয়া ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

পটিয়ায় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

চট্টগ্রামের পশ্চিম পটিয়া এলাকায় নিয়ম অনুযায়ী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬, পটিয়া উপ-শাখা।
সোমবার (৩১ আগস্ট) আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়িত্ব পালনকালে বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
জানা যায়, কর্ণফুলী উপজেলার ক্ষুইদ্দ্যারটেক এলাকায় পিডিবির নিয়মিত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনার সময় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলেও দাবি করেছে শ্রমিক ইউনিয়ন।
ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিদ্যুৎ কর্মীদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ চট্টগ্রাম উত্তর-দক্ষিণ শাখার যুগ্ম সম্পাদক মো. আজিজ মিঞা ও সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আলম।
বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে পটিয়া উপ-শাখার বিদ্যুৎ কর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান-ডি, বিবি-পটিয়ার মো. রাজীব বিশ্বাস, লাইনম্যান-এ, সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহের ফয়সাল আহমেদ, লাইনম্যান-এ, বিবি-পটিয়ার মো. বাজীব, তড়িৎবিদ-বি, বিবি-পটিয়ার মো. হেলাল উদ্দিন, লাইনম্যান-সি, বিবি-পটিয়ার মো. শাহজাহান কবিরসহ অন্যরা।
ইউনিয়ন নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তার দাবিতে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102