বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

চট্টগ্রামের বোয়ালখালীতে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছমত মিয়া মেম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাইসা আনঞ্জুম রামিসা শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সে বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী মিয়া বাপের বাড়ি এলাকার প্রবাসী মো. জামাল উদ্দিনের মেয়ে। পূর্ব শাকপুরায় বৃদ্ধ নানীর সঙ্গে বসবাস করত সে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে রামিসা। এরপর বেশ কিছু সময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে সিলিংয়ের ডাঁসার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামিসার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মৃত্যুর আগে রামিসার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে তিনি লিখেছিলেন—

“হায়াতের কোনো বয়স নেই, কখন যে হঠাৎ চলে যেতে হয়, কেউ জানে না। কাউকে কোনো কথায় কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিয়েন, হঠাৎ যদি দেখেন, আমি আর নেই—মাফ করে দিয়েন।”

রামিসার মৃত্যুর পর তার ফেসবুকের ওই পোস্টটি নিয়ে স্বজন ও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে পোস্টটি তার মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102