রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় এবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে। কোনো দুষ্কৃতিকারী অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কিংবা পূজা উদযাপনে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুষ্কৃতিকারীদের তালিকা করছে। বিএনপি সরকার শুধু পূজাকে কেন্দ্র করে নয়, বছরের ৩৬৫ দিনই সনাতন সম্প্রদায়ের পাশে থাকবে। এবারের পূজাকে উৎসবমুখর করতে ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

১০ অক্টোবর (শনিবার) রাতে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী পল্লীমঙ্গল সমিতি ও শিবমন্দির-সংলগ্ন মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। সবাই নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করবে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন। এ কারণে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বালন করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দেবাশীষ দাশ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদুল আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল, সুকান্ত তালুকদার, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা ও মেম্বার উত্তম দেসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন এনামুল হক এনাম এমপি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102