মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

চাতরী ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে- চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির রানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

‎খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নকে সুস্থ ও মাদকমুক্ত গড়ে তোলার লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ডের তরুণ ও স্কুল পড়ুয়া ছাত্রদের খেলাধুলার সুবিধার্থে বালি ভরাট করে মাঠ সংস্কার করা হয়েছে। একই সঙ্গে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে তাদের হাতে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

‎গতকাল বুধবার বিকালে খেলার মাঠে ব্যক্তিগত উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট নুরুল কবির রানা।

এ সময় তিনি বলেন, ‘বিদ্যালয়ে জ্ঞান অন্বেষণের পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করতে হবে। তাহলে মাদক থেকে দূরে থাকা সম্ভব। খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে এলাকার তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সামনের দিকেও প্রতিটি ওয়ার্ডে আমার এরকম কর্মসূচি অব্যাহত থাকবে। আমার লক্ষ্য একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। আসুন, সবাই মিলে আমাদের সন্তান ও তরুণদের মাদকের বিরুদ্ধে সচেতন করি এবং খেলার মাঠে ফিরিয়ে আনি।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102