সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

ময়ূরপঙ্খী ও ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘২য় আইপা অ্যাওয়ার্ড (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার) ২০২৬’। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট অর্গানাইজারের চেয়ারম্যান রুহিত সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জিএম) কামরুল ইসলাম এবং নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী।

অনুষ্ঠানে তাদের হাত থেকে ‘বেস্ট রিপোর্টার’ ক্যাটাগরিতে আইপা অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাংবাদিক শাহীন আলম জয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, আইপিএর বোর্ড অব ডিরেক্টর ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিব, সিনিয়র সাংবাদিক জে. ই. বুলবুল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, সংগীতশিল্পী ফাহমিদা হক, সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল এবং সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, সজল নূর, নিরব, অভিনেত্রী দীপা খন্দকার, শখ, জেবা জান্নাত, মিষ্টি জান্নাত, আঁচল, চিত্রপরিচালক মেহেদী হাসান হৃদয়, কোরিওগ্রাফার গৌতম সাহা, বারিশা হক, উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, সংবাদ উপস্থাপক ভাবনা আহমেদ, লায়ন বিডিজি হেলেন এ নাসরিনসহ চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, ক্রীড়া, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা ও রন্ধনশিল্পসহ প্রায় ৩০টি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

এর আগে জয় শাহীনের ঝুলিতে গ্লোবাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড, লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা যুক্ত হয়েছে।

উল্লেখ্য, জয় শাহীন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ‘মুক্ত খবর’ অনুষ্ঠানে শিশু সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ এক যুগ ধরে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠান ‘ফ্লাই এয়ার’-এর মাধ্যমে দেশ-বিদেশে পর্যটনসেবা প্রদান করে আসছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102