শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা

নতুন ফৌজদারি আইন ও ভিকটিমোলজি নিয়ে বসিরহাটে সচেতনতামূলক কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা—

উত্তর ২৪ পরগনার বসিরহাট নতুন ফৌজদারি আইন,ভিকটিমোলজি এবং অপরাধের শিকার ব্যক্তিদের আইনগত অধিকার সম্পর্কে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আরও সচেতন করতে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের অডিটোরিয়ামে এক বিশেষ সচেতনতা মূলক ও ইন্টার অ্যাকটিভ কর্মশালার আয়োজন করা হয়। উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ DLSA-এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় নতুন আইন বাস্তবায়ন ও ভুক্ত ভোগীকেন্দ্রিক বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান সুকুমার রায়,বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ফাস্ট ট্র্যাক,তৃতীয় আদালত সঞ্জয় নস্কর,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব মোঃ নুর জামাল খান এবং আদামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল অ্যান্ড জাস্টিস- এর সহকারী অধ্যাপক সোফিয়া খাতুন। কর্মশালায় বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীদের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ-এর আধিকারিকরাও অংশগ্রহণ করেন। আলোচনায় নতুন ফৌজদারি আইন, পশ্চিমবঙ্গ ভিকটিম ক্ষতিপূরণ প্রকল্প, ভুক্তভোগীর অধিকার, শিশু-বান্ধব তদন্ত পদ্ধতি এবং বিচার প্রক্রিয়ায় পুলিশ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বিএসএফ-এর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন,অপরাধের শিকার ব্যক্তিদের প্রতি সংবেদনশীল আচরণ, দ্রুত আইনগত সহায়তা এবং বিভিন্ন সংস্থার কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে বিচারপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও মানবিক হবে। কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত বক্তারা। মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত ও ফলপ্রসূ ইন্টারঅ্যাকটিভ সেশনে পরিণত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102