শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

আনোয়ারায় যুবদল নেতা নজরুলের উপর হামলা, থানায় অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম (৪২) নামে এক যুবদল নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাপাতলী গ্রামের দোভাষী বাড়ির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা একই এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলে মৃত ইউনুছের দুই ছেলে মোহাম্মদ ছৈয়দ (৫০) ও জয়নাল আবেদীন প্রকাশ আবুদ্দিন (৫৫) এবং মৃত মনির আহমদের ছেলে আবদুর রহমান (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102