শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময় ঘোড়াঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৯ কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ হৃদ্‌যন্ত্র,বক্ষ ও রক্তবাহী শল্যচিকিৎসা পরিষেবায় চার্নক লোহিয়া হাসপাতালে শুভ সূচনা চন্দনাইশে ‘কিং ফুড প্রোডাক্টস্’-এর হরেক রকমের মিষ্টির শুভ উদ্বোধন মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুস্টিত দিগম্বরপুর অঙ্গীকার যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত কনফারেন্স মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ

ঘোড়াঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৯

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এক দিনে বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মোঃ খয়বর হোসেন (৪৫)। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া (নয়াপাড়া) এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। তারা হলেন,মোঃ মিনহাজ (২৩), মোঃ ইমন মিয়া (২২), শ্রী সুমিত মালো (১৯), মোঃ সোহাগ মিয়া (২০) ও শ্রী রুবেল মুর্মু (১৯)। তাদের মধ্যে চারজন ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর এলাকার এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন,বাসেদ মিয়া, শাহিন মিয়া ও শাহেন শাহ।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার ৯ জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102