শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময় ঘোড়াঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৯ কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ হৃদ্‌যন্ত্র,বক্ষ ও রক্তবাহী শল্যচিকিৎসা পরিষেবায় চার্নক লোহিয়া হাসপাতালে শুভ সূচনা চন্দনাইশে ‘কিং ফুড প্রোডাক্টস্’-এর হরেক রকমের মিষ্টির শুভ উদ্বোধন মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুস্টিত দিগম্বরপুর অঙ্গীকার যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত কনফারেন্স মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ

চন্দনাইশে ‘কিং ফুড প্রোডাক্টস্’-এর হরেক রকমের মিষ্টির শুভ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ:

​চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় অবস্থিত জনপ্রিয় প্রতিষ্ঠান ‘কিং ফুড প্রোডাক্টস্’-এ নতুন পরিসরে হরেক রকমের সুস্বাদু মিষ্টির শুভ উদ্বোধন করা হয়েছে।
​আজ ১৩ নভেম্বর শুক্রবার সকালে আনোয়ারা উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি দিলুয়ারা কামালের মাতা জারিয়া খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের পর প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, বরকত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. কামরুদ্দীন নূরী। এ সময় প্রতিষ্ঠানের মালিকপক্ষ মো. জামাল মিয়া, আবু বক্কর, নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
​প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. নাছির উদ্দীন জানান, গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও মানসম্মত উপায়ে তৈরি হরেক রকমের সুস্বাদু মিষ্টি এবং বেকারি সামগ্রী এখন থেকে এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে। এছাড়া এখানে জন্মদিনের কেকসহ যেকোনো উৎসব ও অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড কেক অর্ডার নেওয়া হয় এবং সুলভ মূল্যে সব ধরনের কনফেকশনারি ও বেকারি আইটেম সরবরাহ করা হবে।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়। চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে ‘কিং ফুড প্রোডাক্টস্’ এলাকার মিষ্টিপ্রেমীদের জন্য একটি আস্থার নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102