শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন কার্যালয় উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকবাদ্যশিল্পী বিনয়বাঁশী জলদাসের জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি রানু মজুমদার। সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস।

সভায় বিগত সময়ে সংগঠনের আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় দিবস, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ যথাযথভাবে উদযাপন এবং লোকজ সংস্কৃতির প্রসার ও সংরক্ষণে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ, নিয়মিত সাংস্কৃতিক চর্চা, প্রশিক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দিনে একটি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নতুন কার্যালয়ের উদ্বোধন এবং আগামী ১ অক্টোবর একুশে পদকপ্রাপ্ত প্রয়াত লোকবাদ্যশিল্পী বিনয়বাঁশী জলদাস-এর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, লোকজ সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত রাখতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি শিল্প-সংস্কৃতির বিকাশ, লোক ঐতিহ্যের সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াঙ্কা দাশসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102