শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক সম্পন্ন বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আরমোনিয়াম ঘাট যুবক সমিতির নেতৃত্বে বিশ্বকর্মা পূজা সম্পন্ন — পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:প্রথম সেমিফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি জনসেবার অঙ্গীকারে পরৈকোড়া চেয়ারম্যান পদে তানবীর উদ্দিন আরিফ ধ্বংসস্তূপের মাঝে জীবন নেপালের গ্রাউন্ড জিরো থেকে সরাসরি মানবতার বার্তা নাচের আঙিনা থেকে অভিনয়ের দুনিয়ায় সোনিয়া লাজুক কলকাতায় বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান

চন্দনাইশে বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সনাতনী সমাজে একাত্মতা সৃষ্টি এবং বিবাদ ও হানাহানি বন্ধে গীতা শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী রূপক কান্তি ঘোষ। তিনি বলেন, একমাত্র গীতা ও নৈতিক শিক্ষাই পারে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করে সমাজে নীতি-নৈতিকতা ফিরিয়ে আনতে। তাই এই কার্যক্রমে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বৈলতলী পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট সাগর কান্তি নাথের সভাপতিত্বে এবং শিক্ষক শ্রী বিশ্বজিত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সহ-সভাপতি শ্রী কাজল দাশ। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সভাপতি শ্রী রনজিত দেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ ধর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সহ সাধারণ সম্পাদক শ্রী সুজন চৌধুরী, অর্থ সম্পাদক শ্রী মিটন দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী সুব্রত কুমার নাথ, সহ-অর্থ সম্পাদক শিক্ষক শ্রী অপু কুমার দেব, দপ্তর সম্পাদক শ্রী আপন দাশ, কার্যনির্বাহী সদস্য শ্রী সুমন নাথ, সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সুজিত নাথ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শ্রী সাগর কান্তি নাথ-কে সভাপতি এবং শ্রী ইমন দাশ-কে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বক্তারা সনাতনী যুবসম্প্রদায়কে বাগীশিকের পতাকতলে সামিল হয়ে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সমাজ গঠনে জোরালো ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102