
তরুণ বিশ্বাস,কলকাতা—
কলকাতার বড়বাজার আরমোনিয়াম ঘাট যুবক সমিতির ৩৬ তম বর্ষপূর্তিতে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ফ্রিতে কেটে দ্বার উদঘাটন করেন। ১৮ই সেপ্টেম্বর শুক্রবার ২০২৬ বিশ্বকর্মা পুজোর প্রসাদ বিতরণ,১৯শে সেপ্টেম্বর শনিবার প্রসাদ বিতরণ ৩০০০ লোকের জন্য ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর কলকাতার প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী,স্মিতা বক্সী, আরমোনিয়াম ঘাট যুবক সমিতির প্রেসিডেন্ট রতন বনিক,তপন রায়, প্রদীপ মজুমদার, দিলীপ সংকার,সুশান্ত দত্ত,সমাজসেবী সুনীল গুপ্তা,রাজেন্দ্র সাউ, সুশীল ঝা,রাম দাস, শংকর সাউ,৪৫ নম্বর ওয়ার্ডে পৌরপিতা সন্তোষ পাঠক এবং তার পুত্র রোহিত পাঠক এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।