শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসস্তূপের মাঝে জীবন নেপালের গ্রাউন্ড জিরো থেকে সরাসরি মানবতার বার্তা নাচের আঙিনা থেকে অভিনয়ের দুনিয়ায় সোনিয়া লাজুক কলকাতায় বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান ড.ভূপেন হাজারিকা বিজ্ঞান বিষয়ক সেমিনার প্রেসক্লাব কলকাতায় সম্পন্ন — বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময় আওয়ামী সরকারের ভূমিমন্ত্রীর সাথে ছবি এডিট করে অপপ্রচার, প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নূর আলী সিলেটে ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮৩ তম তিরোধান দিবস পালিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

নাচের আঙিনা থেকে অভিনয়ের দুনিয়ায় সোনিয়া লাজুক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ -ঢাকা

শৈশব থেকেই নাচের সঙ্গে সোনিয়া লাজুকের পথচলা। মাত্র সাড়ে তিন বছর বয়সে নাচ শেখা শুরু করেন তিনি। সেই ছোট্ট বয়সে শুরু হওয়া নাচের চর্চাই ধীরে ধীরে তাকে নিয়ে এসেছে বিনোদন জগতের নানা মাধ্যমে। বর্তমানে অভিনয়, ফটোশুট ও উপস্থাপনা—তিন ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন এই তরুণী।
সোনিয়ার বেড়ে ওঠা মানিকগঞ্জে। প্রাথমিকের পাঠ থেকে শুরু করে হাইস্কুল ও কলেজের পড়াশোনাও মানিকগঞ্জেই সম্পন্ন করেছেন তিনি। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। নাচের প্রতি আগ্রহ ও নিয়মিত চর্চার মাধ্যমে তৈরি হয় মঞ্চ ও ক্যামেরার সামনে কাজ করার আত্মবিশ্বাস।
অভিনয়ে এরই মধ্যে বেশ কিছু নাটকে কাজ করেছেন সোনিয়া। চট্টগ্রাম বিটিভির ‘এই বাড়ির বউ’ এবং এনটিভির ‘যে চোখে আলো নেই’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘হেনা এখন ভাইরাল বউ’সহ আরও কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নিজের উপস্থিতি জানান দিতে যাচ্ছেন সোনিয়া। রফিকুল ইসলাম খান পরিচালিত ‘আমি নায়িকা হবো’ সিনেমার শুটিং বর্তমানে চলছে। একই পরিচালকের ‘নয়নের মালা’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। বড় পর্দায় নিজের কাজ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।
অভিনয়ের বাইরে ফটোশুটের কাজও করছেন নিয়মিত। পাশাপাশি ‘বৈঠকখানা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বও পালন করছেন সোনিয়া। ফলে একসঙ্গে অভিনয়, মডেলিং ও উপস্থাপনায় নিজের দক্ষতা তুলে ধরার চেষ্টা করছেন তিনি।
নাচ দিয়ে শুরু হওয়া দীর্ঘ পথচলায় এখন অভিনয় ও উপস্থাপনায় নতুন অভিজ্ঞতা যোগ হচ্ছে সোনিয়া লাজুকের। ধারাবাহিকভাবে ভালো কাজের মাধ্যমে দর্শকদের কাছে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102