শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক সম্পন্ন বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আরমোনিয়াম ঘাট যুবক সমিতির নেতৃত্বে বিশ্বকর্মা পূজা সম্পন্ন — পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:প্রথম সেমিফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি জনসেবার অঙ্গীকারে পরৈকোড়া চেয়ারম্যান পদে তানবীর উদ্দিন আরিফ ধ্বংসস্তূপের মাঝে জীবন নেপালের গ্রাউন্ড জিরো থেকে সরাসরি মানবতার বার্তা নাচের আঙিনা থেকে অভিনয়ের দুনিয়ায় সোনিয়া লাজুক কলকাতায় বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী পৌরসভার পেতন আউলিয়া মাজার গেইট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।

সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সহ-কোষাধ্যক্ষ মাহফুজ রকি, সাহিত্য বিষয়ক সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াঙ্কা দাস, নির্বাহী সদস্য পিন্টু দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আগামী ১ অক্টোবর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার বিশিষ্ট কবিয়ালদের অংশগ্রহণে কবিগানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বিনয়বাঁশী জলদাসের বর্ণাঢ্য জীবন, শিল্পসাধনা ও লোকসংস্কৃতিতে তাঁর অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102