মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় রেস্টুরেন্টে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ— তিন প্রতিষ্ঠানকে জরিমানা আবুধাবীতে মিশরীয় নাগরিকের ছুরিকাঘাত,পটিয়ার যুবক পুলক নাথ নিহত জেল হত্যা দিবস আজ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সেমিনার চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রুপান্তরে কাজ করছে সরকার – সাংসদ সরওয়ার জামাল নিজাম মানুষদের চিন্তাচেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ – কর্ণফুলীতে এমপি নিজাম জামদানি দর্পণ সঙ্গীত একাডেমি মধ্যমগ্রামে সুরের আবেশে বিজয়া সম্মিলনী বারাসাত হৃদয়পুর নবসোপান সেচ্ছাসেবী সংগঠনের‌ বিজয়ার মিলন উৎসব কলকাতার রামমোহন লাইব্রেরীতে কবিতার সুরে মুগ্ধতা,আবৃত্তির ছন্দে ‘আবৃত্তিদ্বীপ’

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি -:

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। এ সময় চট্টগ্রামের লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির পরিচালকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102