সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় মদ খেয়ে মাতলামি করার দায়ে আটক ১ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বার্তা কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান সেটা নিশ্চিত করতে হবে – আনোয়ারায় ডিসি জাহিদ শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আনোয়ারায় যুবকের মাদক সেবন, অর্থ ও কারাদণ্ড প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

নিউটাউন R.R সাইট আমরা সবাই ক্লাবের ৬ তম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা–

– মহাভারতে যেথা কৃষ্ণ, রামায়ণে রাম কলিতে স্মরণ করি লোকনাথ নাম। এই আধ্যাত্মিক বানীকে সামনে রেখে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বাবা লোকনাথ পুজো উপলক্ষে কলকাতার নিউটাউন,যাত্রাগাছি, নন্দননগর,আর আর সাইট,আমরা সবাই ক্লাবের পরিচালনায় ৫ই সেপ্টেম্বর শনিবার ২০২৬ ঠিক সন্ধে ছটা,শান্তি ডান্স একাডেমীর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ ভক্তি মূলক বিচিত্রা অনুষ্ঠান। সুদীপ চক্রবর্তীর প্রানবন্ত ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানে ছিল গান,নাচ ও নৃত্যনাট্য এই অনুষ্ঠানে আমরা সকল শ্রোতা ও দর্শকদের মন জয় করতে পেরেছে। অনুষ্ঠানের অন্যান্য শিল্পীরা জয়দীপ, দীপায়ন, সায়নী, দেবজিৎ,শুভাশিষ, সুলেখা, বিশ্বজিৎ,দেবস্মিতা, প্রত্যাশা এছাড়াও অন্যান্য এক ঝাঁক শিল্পী বৃন্দ। দর্শকের মতামত অনুযায়ী প্রত্যেকের শিল্পী সত্তা ছিল খুবই আনন্দদায়ক, আপনাদের আশীর্বাদ নিয়ে শান্তি ডান্স একাডেমীর এই প্রয়াস যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় প্রত্যেকের কাছে এটাই আশা করি। সর্বোপরি, শিল্প সংস্কৃতি সৌহার্দ্য ও সৃজনশীলতার মেলবন্ধনে এক অপূর্ব উৎসবে পরিণত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102