মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

জাতীয় লোক আদালত বারাসাত উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

বিচারপ্রার্থীদের দ্রুত ও সৌহার্দ্যপূর্ণভাবে ন্যায়বিচার প্রদানের লক্ষ্যে ১৩ জুন শনিবার ২০২৬ উত্তর ২৪ পরগনা জেলায় জাতীয় লোক আদালত National Lok Adalat অনুষ্ঠিত হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের District Legal Services Authority উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ধরনের মুলতুবি ও প্রাক-বিচারাধীন মামলার নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,লোক আদালতের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে আদালতের উপর মামলার চাপ কমানো এবং সাধারণ মানুষের কাছে দ্রুত বিচার পৌঁছে দেওয়া। এদিন ব্যাংক ঋণ,মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ,পারি বারিক বিরোধ, বিদ্যুৎ ও অন্যান্য দেওয়ানি সংক্রান্ত রকমারি মামলার শুনানি ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব মোঃ নুরজামান খান জানান,” সারাদেশের সঙ্গে উত্তর ২৪ পরগনার সব মহকুমাতে লোক আদালত বসেছে। দীর্ঘদিন ধরে জমে থাকা মামলাগুলি একদিনেই নিষ্পত্তি হচ্ছে।সারা জেলাতে এই মামলার সংখ্যা ৪৬ হাজার মতো। তার মধ্যে বারাসাত লোক আদালতে প্রায় ২৫ হাজারের মতো মামলার আজই সমাধান হল। লোক আদালতের মাধ্যমে কম সময়ে ও স্বল্প ব্যয়ে বিরোধ মেটানো সম্ভব হয়। মহিলাদের জন্য পুরো বিচার প্রক্রিয়াটি শুল্কমুক্ত।”বিচার প্রার্থীদের মধ্যে এ নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়। এই উদ্যোগ বিচার ব্যবস্থাকে আরও জনমুখী ও সহজলভ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102