রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে আইসিসিআর স্কলারশিপ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আনোয়ারায় ‎পুকুর ভরাট, মার্কেট নির্মাণের পায়তারা সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লায়ন্স ক্লাব চিটাগাং অণির্বান, নগরফুল ও কফি ক্লাব-এর বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ মানবিক কার্যক্রম আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন -পূর্বকোণের সুমন সভাপতি, দিনকালের ফরহাদ সম্পাদক এসিড পানে বোয়ালখালীর বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী রাজীব বণিকের মৃত্যু আস্থার আলো মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চন্দনাইশে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে ‘হাওলাপুরী রেসকিউ টিম’ ও ‘আশেকানে হাফেজনগরী যুব কমিটির’ যৌথ উপহার সামগ্রী বিতরণ বন্যার্তদের পাশে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন: ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান লোহাগড়ায় ত্রাণ বিতরণ করেছেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতি

আধুনিক শিক্ষায় ব্রতী ৫৬ বছরের গৌরবময় সেন্ট অগাস্টিন ডে স্কুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

সেন্ট অগাস্টিন ডে স্কুল এবছরে তাদের গৌরবময় ৫৬তম বার্ষিকী উৎযাপন করলো। এই উপলক্ষে সম্প্রতি কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে তাদের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হয়।ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য এই নতুন ক্যাম্পাসে উন্নততর পরিকাঠামো, সব ধরণের সুযোগ সুবিধা ও শিক্ষাক্ষেত্রের প্রয়োজনীয় উন্নত পরিবেশের ব্যবস্থা করা হয়েছে।সেন্ট অগাস্টিন ডে স্কুল কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুলসার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) দ্বারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য অনুমোদিত।বিগত ৫ দশক ধরে শিশু মনকে মুল্যবোধের শিক্ষা দেওয়া ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সাহায্য করে জনমানসে স্কুলের একটি উপযুক্ত মান তুলে ধরেছে।স্কুলের অধ্যক্ষ ডা.রিচার্ড গ্যাস্পার তাঁর বক্ত্যব্যে বলেন সব সময়ে বা যে কোন পরিস্থিতিতে শিক্ষার যথাযথ উন্নত মান বজায় রাখাই এই স্কুলের মুল লক্ষ্যে।বিদ্যালয়ের কোষাধ্যক্ষ এসথার গ্যাসপার বলেন তাঁরা এগুলির সঙ্গে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার্থের জন্য কসরতের প্রশিক্ষণও দেন। কার্য্যক্রমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা ছোট থেকেই আত্মবিশ্বাসী, সমাজসচেতন, নিয়মানুবর্তি, ও প্রাত্যহিক জীবন সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠে।এই স্কুলের আর একটি বিশেষত্ব হল এই স্কুল জাতীয় এন.সি.সি ও এনসিসির বায়ুসেনা প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে এক জন ছাত্রের মধ্যে আত্মবিশ্বাস,নিয়মানুবর্তিতা, দেশাত্মবোধ,ও নেতৃত্ব দানের ক্ষমতা প্রভৃতি গুণ ও সুঅভ্যাস গড়ে ওঠে।
প্রধান শিক্ষক জ্যাসন হার্ডি বলেন ছোট থেকেই এই স্কুলে সব রকমের চাপমুক্ত শিক্ষার উপরে জোর দেওয়া হয়। এখানকার পড়াশোনার ধরণ সব সময়েই আকর্ষক অর্থপুর্ন,ও ছাত্রবৎসল। যেমন আইসিএসই পাঠক্রমের অঙ্গ হিসাবে.ওপেন স্কুল সেকশন’ আছে। এছাড়াও এখানে স্বাভাবিক ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদেরও পড়াশোনার সুযোগ আছে।কলকাতার প্রধান ক্যাম্পাস ছাড়াও সেন্ট অগাস্টিন ডে স্কুলের বর্তমানে আরো তিনটি শাখা আছে। প্রধান শিক্ষিকা অন্নপুর্না মুখার্জি জানালেন তাদের স্কুল আন্তর্জাতিক ছাত্র বিনিময় কার্যক্রমের সঙ্গে যুক্ত।এর অঙ্গ হিসাবে ছাত্রছাত্রীরা নিউজিল্যান্ড ও ভিয়েতনামে যাবার সুযোগ পায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102