রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত,পলাশ বিশ্বাস সভাপতি, গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক নির্বাচিত  বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস,সচেতনতার বার্তা দিল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু “অপরাধীদের আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে আসে,এদের পাশে কারা দাঁড়ায়?”-কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম আগামীকাল শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক: পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসক শৈলকূপায় মোটা চাউল চিকন করে রমরমা বানিজ্য রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দায় শ্রীশ্রীবাবা লোকনাথের মহোৎসব ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাগত মিছিল সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি: আমরা ডেঙ্গুমুক্ত নগরী চাই: সিসিক প্রশাসক

ঈদ ব্যস্ততায় সংগীতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ –ঢাকা

‎রূপের আলোয় ও অভিনয়ের গভীরতায় দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া এক নাম — সংগীতা চৌধুরী।
‎গুণী এই অভিনেত্রী ও বাচিক শিল্পী দীপ্ত টেলিভিশনের মেগা ধারাবাহিক ‘পরম্পরা’য় ‘দিলরুবা’ চরিত্রে ইতোমধ্যেই দর্শকের মনে গভীর দাগ কেটেছেন। তার চোখের ভাষা ও অভিনয়ের সাবলীলতায় চরিত্রটি হয়ে উঠেছে প্রাণবন্ত। বিজ্ঞাপনচিত্র ও ইংরেজি সিরিয়ালে কণ্ঠদানের মাধ্যমেও তিনি নিজের সৃজনশীলতার পরিধি ছড়িয়ে দিচ্ছেন যথারীতি।
‎এবারের ঈদ উৎসবে সংগীতা দর্শকদের জন্য নিয়ে আসছেন আরও দুটি বিশেষ চরিত্র। জাকারিয়া শৌখিন ও সাইফ আহমেদের পরিচালনায় দুটি নাটকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে তাঁকে।
‎ঈদের নাটক প্রসঙ্গে সংগীতা চৌধুরী বলেন,
‎“ঈদ উপলক্ষে এখন পর্যন্ত দু’টি নাটকের কাজ করছি। একটি সাইফ আহমেদের সাত পর্বের ধারাবাহিক ‘ভাত হাসান’। এখানে আমি একজন বর্তমান সময়ের উপস্থাপিকার চরিত্রে অভিনয় করেছি। খুবই মজার ও কমেডি জনরার চরিত্র। এতে প্রিয় শিল্পী মোশাররফ করিমের সঙ্গেও কাজ করেছি।
‎অন্যটি জাকারিয়া শৌখিনের ‘কাজল চোখের মেয়ে’। এখানে আমি এক সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূর চরিত্রে রূপদান করেছি। পান্ডুলিপি পড়ে দু’টি চরিত্রই আমার কাছে ভালো লেগেছে। চ্যালেঞ্জিং।দর্শকের যদি ভালো লাগে, তাহলেই আমার ঈদ সার্থক। তাছাড়া আরও একটি ঈদের নাটকে অভিনয়ের কথা চলছে। একই সময়ে বেশ কয়েকটা নাটকের কাজ একসাথে এসেছে। তাই চরিত্র বুঝেই নির্বাচন করছি ।”
‎সম্প্রতি মা দিবস উপলক্ষে অনম বিশ্বাসের পরিচালনায় গ্রী এসির একটি হৃদয়স্পর্শী বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন সংগীতা। সেই কাজটি নিয়েও তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। আরেকটি ধারাবাহিকে কাজ করা হতে পারে সময় মিলাতে পারলে। সংগীতা বলেন,অনেক ভালো কাজ করা হয়ে ওঠে না সিডিউল না মেলার কারণে।নতুন একটি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানান সুভাষিণী সংগীতা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102